নতুন সাজে গুগল নিউজ
আগামী সপ্তাহ থেকে স্মার্টফোনে বদলে যাচ্ছে গুগল সার্চের ইউজার ইন্টারফেস। পরিবর্তন আনা হয়েছে সংবাদ উপস্থাপনের নকশায়। পরিবর্তিত নকশায় গুগলের নিউজ ট্যাবে সঠিক তথ্যনির্ভর, প্রকাশক এবং সংবাদের সূত্র নিশ্চিত করা হচ্ছে।
এক টুইট বার্তায় গুগল নিউজ ইনিশিয়েটিভ জানিয়েছে, গত কয়েক সপ্তাহ ধরে ডেক্সটপ সংস্করণে ‘নিউজ সার্চ’ বিভাগে পরিবর্তন আনা হয়েছে। ফলে নিউজ প্রকাশক ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম স্পষ্টভাবে দেখা যাবে। সেখানে থেকে নিজের পছন্দের সাইটটি বেঁছে নিতে পারবেন।
https://twitter.com/GoogleNewsInit/status/1149379937142317056
নতুন আপডেটে সার্চের নিউজ ট্যাবেই পাওয়া যাবে খবরা-খবর। এছাড়া এখন থেকে লিস্টের পরিবর্তে নিউজের থাম্বনেইল আকারে কার্ড বক্সে নিউজগুলো দেখা যাবে।
গুগল নিউজে একই নিউজ স্টোরিগুলো একত্রিত করে ব্যবহারকারীদেরকে একটি প্ল্যাটফর্মেই সবধরনের নিউজ পরিবেশন করতে যাচ্ছে এই টেক জায়ান্ট। এ বিষয়ে দ্যা ভার্জের প্রতিবেদনে বলা হয়, ইন্টারফেস রি-ডিজাইনসহ তথ্যনির্ভর বিশ্বাসযোগ্য নিউজ দিতে গুগল বিভিন্ন সংবাদ সংস্থা, প্রকাশক, ফেক নিউজ বন্ধে প্রোগ্রামারদের সঙ্গে কাজ করছে।